সুন্দরবন রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধ, বিদ্যুৎ-সংকটের সমাধানে জাতীয় কমিটির সাত দফা দাবি ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বাসদের সমন্বয়ক শফীকুল ইসলাম, নেতা সালাহউদ্দিন আহমেদ, সিপিবির নেতা আবুল হাসেম, ওয়ার্কার্স পার্টির নেতা মজনু ভূঁইয়া ও জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য দেন।