সুন্দরবন রক্ষার দাবিতে খুলনায় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিকল্পিত শিল্পায়ন ও দূষণ থেকে সুন্দরবন রক্ষা এবং এই বনের গুরুত্ব ও অপরিহার্যতা সম্পর্কে সংশ্লিষ্ট সবার সংবেদনশীলতা বাড়ানোর জন্য খুলনায় ‘বাদাবন সপ্তাহ’ পালিত হচ্ছে।

এই সপ্তাহের তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের খুলনা বিভাগীয় জাদুঘরে সুন্দরবনবিষয়ক চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

‘ক্যামেরার চোখে সুন্দরবন’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দত্ত। প্রদর্শনীতে ৫ বিদেশিসহ ১৫ জন আলোকচিত্রীর ৫৪টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।