সুন্দরবন রক্ষার নির্দেশনা চেয়ে রিটের শুনানি ৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আগামী ৫ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এদিন ধার্য করেন।

সুন্দরবন রক্ষায় নির্দেশনা চেয়ে গত রোববার আইনজীবী শাহিন আরা লাইলী রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

পরে একলাছ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।