সুন্দরবন রক্ষায় আইনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় আইন ও নীতিমালার দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় মহানগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।মানববন্ধন চলাকালে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব আইনজীবী ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমলের আইন দিয়ে সুন্দরবন ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয়। বন্য প্রাণী হত্যা যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে হরিণ ও বাঘ নিধন বন্ধ হবে না। সুন্দরবন রক্ষার জন্য কার্বন-বাণিজ্য, আগামী দিনে তেল-গ্যাস অনুসন্ধান, রামপালে ভারতীয় কয়লা আমদানি ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ ও বনদস্যুদের দমন করতে হবে। ভারতে সুন্দরবন রক্ষার জন্য পৃথক আইন ও পৃথক মন্ত্রণালয় আছে, বিষয়টি বাংলাদেশের ক্ষেত্রেও বিবেচনায় আনতে হবে।