সুন্দরবন রক্ষায় নারায়ণগঞ্জে সাইকেল র্যা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে সাইকেল র্যা লি হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশ নেন।
সকাল ১০টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘মহাপ্রাণ সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, সুন্দরবন রক্ষা তাই আমাদের সকলের কর্তব্য’ স্লোগান নিয়ে সাইকেল র্যা লি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
পুনরায় র্যালিটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জেলা কমিটির সভাপতি রফিউর রাব্বি, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।