সুন্দরবন রক্ষায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেছেন, দেশের মানুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলার সময় যে রয়েল বেঙ্গল টাইগার নিয়ে উচ্ছ্বাস করছে, রামপালের তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া বন্ধ না করলে রয়েল বেঙ্গল টাইগার হবে ডাইনোসরের মতো বিলুপ্তির ইতিহাস।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, গ্রিন ভয়েজ, বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি এবং সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট।