সুন্দরবন রক্ষায় যৌথ কমিটির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় মহাকরণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গর্ব সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে একটি যৌথ কমিটি গড়ার প্রস্তাব দেন। জবাবে আব্দুর রাজ্জাক বলেন, তিনি এই প্রস্তাবটি বাংলাদেশ সরকারকে অবহিত করবেন।বৈঠকে দুই মন্ত্রী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের মন্ত্রী পশ্চিমবঙ্গে বাংলাদেশের টিভি চ্যানেল না দেখানোর বিষয়টিও অবহিত করেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন। বৈঠকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী নরেন দের সঙ্গেও বৈঠক করেন।