সুন্দরবন রক্ষায় শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাগো জনগণ রক্ষা কর সুন্দরবন’ স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দিনাজপুরে সাইকেল শোভাযাত্রা হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে গতকাল সকালে ওই সাইকেল শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিভিন্ন ফেস্টুন, পোস্টার ও ব্যানার বহন করতে দেখা যায়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাবে সমাবেশ হয়।
বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, বাসদ (মার্ক্সবাদী) দিনাজপুরের জেলা সমন্বয়ক মো. রেজাউল ইসলাম, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক সন্তোষ গুপ্ত, ছাত্রফ্রন্ট নেতা এ এস এম মনিরুজ্জামান, গোবিন্দ চন্দ্র রায় প্রমুখ।