সুন্দরবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষায় পদযাত্রা (লংমার্চ) সফল করতে মানিকগঞ্জে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা হয়। সভায় সুন্দরবন রক্ষায় দেশের সব সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংস্থাটির সদস্যসচিব আনু মুহাম্মদ।সভায় আনু মুহাম্মদ বলেন, পরিবেশগত ন্যূনতম শর্ত ভঙ্গ করে জবরদস্তিমূলকভাবে জমি থেকে মানুষকে উচ্ছেদ করে প্রকল্পের কাজ চালানো হচ্ছে। ভারতের কোম্পানির সঙ্গে যে চুক্তি হয়েছে তা অসম। এতে আমাদের স্বার্থ রক্ষিত হয়নি। এই কয়লাভিত্তিক প্রকল্পের কারণে সুন্দরবন ধ্বংস হবে। প্রকৃতি, পরিবেশ ও মানুষের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো প্রকল্প জনগণ মানবে না।কমিটির জেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সংগঠক রুহিন হোসেন, বজলুর রশিদ প্রমুখ।