সুন্দরবন রক্ষায় ৬ দফা পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন থেকে ন্যূনতম ২৫ কিলোমিটার দূরে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, চোরা শিকারিদের হাত থেকে বাঘ রক্ষা, শ্যালা নদীতে ও সুন্দরবনের ভেতরে নৌযান চলাচল বন্ধ করাসহ সুন্দরবন রক্ষায় ছয় দফা পরামর্শ দিয়েছে ‘সুন্দরবন বাঁচাও আন্দোলন’। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে ‘সুন্দরবন রক্ষায় করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তারা এসব পরামর্শ দেয়।
অন্য পরামর্শগুলো হলো, সুষ্ঠু বন ব্যবস্থাপনা কার্যকরের জন্য ‘সুন্দরবন উন্নয়ন বোর্ড’ বা ‘উপকূল উন্নয়ন বোর্ড’ গঠন, সুন্দরবনসংলগ্ন মানুষের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতকরণ, সাম্প্রতিক সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে বন আইন ও নীতিমালা এবং বন্য প্রাণী সংরক্ষণ আইন সংশোধন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল মান্নান। তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সুন্দরবন বিপন্ন হওয়ার ১৩টি কারণ চিহ্নিত করা গেছে। এর মধ্যে ১০টি কারণই মানবসৃষ্ট।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিটি মেয়র (সাময়িক বরখাস্ত) মনিরুজ্জামান মনি, সংগঠনের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, খালিদ হোসেন প্রমুখ।