সুন্দরবন রক্ষায় 'বাদাবন সপ্তাহ' উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিকল্পিত শিল্পায়ন ও দূষণ থেকে সুন্দরবন রক্ষা এবং এই বনের গুরুত্ব ও অপরিহার্যতা সম্পর্কে সংশ্লিষ্ট সবার সংবেদনশীলতা বাড়ানোর জন্য ‘বাদাবন সপ্তাহ’ উদ্যাপনের ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন।
গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এক যৌথ সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাদাবন সপ্তাহ উপলক্ষে খুলনা বিভাগীয় জাদুঘরে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ‘ক্যামেরার চোখে সুন্দরবন’ শিরোনামে ১৩ জন আলোকচিত্রীর ৫০টি ছবি প্রদর্শন করা হবে। ২৭ সেপ্টেম্বর ‘সুন্দরবন আমাদের কেন প্রয়োজন’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৮ সেপ্টেম্বর সুন্দরবন-বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী এবং ২৯ সেপ্টেম্বর সুন্দরবন-বিষয়ক জারিগান ও নাটিকার আয়োজন থাকবে।