প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সুন্দরবন রক্ষা ও চুনুতি সংরক্ষিত বনের সাত হাজার ৭৬৪ হেক্টর জমিতে পুনর্বনায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া প্রথম জাতীয় অভিযোজন (অ্যাডাপটেশন) কর্মপরিকল্পনার আওতায় ২৮ কোটি টাকা ব্যয়ে বন বিভাগের উপকূলীয় বনায়ন কর্মসূচিও অব্যাহত থাকবে।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) সদস্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ পউস’ আয়োজিত এক সেমিনারে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন। গতকাল রোববার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি সানোয়ার হোসেন। আইইউসিএনের জ্যেষ্ঠ উপদেষ্টা আইনুন নিশাত সেমিনারে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।