সুন্দরবনকে ভোট দিলেন ডুয়েটের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় সুন্দরবনকে ভোট দিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অ্যাকটিভ সেভেন ক্যাম্পাসে এ কার্যক্রমের আয়োজন করে।আয়োজক সূত্রে জানা গেছে, সকালে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক গণেশ চন্দ্র সাহা, তড়িৎ কৌশল অনুষদের ডিন মোহাম্মদ আবদুল মান্নান, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান আবুল কাশেম, পুরকৌশল বিভাগের অধ্যাপক এস এম আতিকুল ইসলাম প্রমুখ।৩০টি কম্পিউটারের মাধ্যমে ভোটদান কার্যক্রম চলে। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও অন্যরা সুন্দরবনের পক্ষে ভোট দেন।