সুন্দরবনকে ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান শাখার ১০ জন ক্যাডেটের সমন্বয়ে একটি দল সাইকেল ভ্রমণে বেরিয়েছে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে এই আয়োজন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার যশোর সরকারি এম এম কলেজ থেকে এ যাত্রা শুরু হয়েছে। কলেজ থেকে কুয়াকাটা পর্যন্ত বিভিন্ন শহর ভ্রমণ করে দলের সদস্যরা সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। বিজ্ঞপ্তি।