সুন্দরবনকে ভোট প্রদানে উৎসাহিত করতে সাইকেল ভ্রমণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট প্রদানে উৎসাহিত করতে বাংলাদেশের ২১ হাজার কিলোমিটার সাইকেল ভ্রমণে বের হচ্ছে খুলনার ১১ সদস্যের একটি দল। ১১ নভেম্বর থেকে ২০১১ সালের ১১ নভেম্বর পর্যন্ত এই অভিযাত্রী দল দেশের ৬৪টি জেলার ৪৮৩টি উপজেলা সফর করবে। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি এই কার্যক্রম হাতে নিয়েছে।গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ওই দলের এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন ভ্রমণকারী দলের নেতা অভিষেক ঘরামি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের ব্যবস্থাপক এ এইচ এম জামালউদ্দিন। এ এইচ এম জামালউদ্দিন বলেন, ‘এই কাজের মাধ্যমে আমরা সুন্দরবনের পক্ষে এক কোটি ভোট সংগ্রহ ও ১০ কোটি মানুষকে ভোট দানে উদ্বুদ্ধ করার স্বপ্ন দেখছি।’