সুন্দরবনে অপহরণের পর জেলেকে হত্যা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সালুয়া খাল থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর মিলন হাওলাদার (২৫) নামের এক জেলেকে হত্যা করেছে জলদস্যুরা। পুলিশ গতকাল বুধবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হোগলপাতি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।পুলিশ ও মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, হোগলপাতি গ্রামের হেমায়েত হাওলাদার ও তাঁর ছেলে মিলন হাওলাদারসহ চার জেলে নৌকা নিয়ে ৮ মার্চ সুন্দরবনে মাছ ধরতে যান। ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে সুন্দরবনের সালুয়া খালে মাছ ধরার সময় একদল জলদস্যু তাঁদের নৌকায় হামলা চালিয়ে মিলন ও হারুন নামের দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। পরদিন পাঁচ হাজার টাকার পণ্যদ্রব্যের বিনিময়ে হারুনকে মুক্তি দিলেও মিলনকে আটকে রাখে জলদস্যুরা। গত মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের লোকজন সুন্দরবনের শাপলার খালের মোহনা থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ যাহিদ বলেন, নিহত ব্যক্তির পরিবারকে শরণখোলা থানায় পাঠানো হয়েছে। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মিলনের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।