সুন্দরবনে অপহূত জেলের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহূত জেলে রবিউল ইসলামের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।গত বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেঁকী এলাকা-সংলগ্ন মালঞ্চ নদীতে ভাসমান অবস্থায় থাকা অর্ধগলিত লাশটি তাঁর স্বজনেরা উদ্ধার করেন। রবিউল শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মুর্শিদ গাজীর ছেলে।রবিউলের মামা শহীদুল ইসলাম জানান, ১৯ জুলাই (শুক্রবার) রবিউল বন বিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মাছ শিকারে যান। পরের দিন শনিবার দুপুরে সুন্দরবনের ধানিগুনিয়া এলাকা থেকে নাসির-মজিদ বাহিনীর সদস্যরা রবিউল ও চকবারা গ্রামের খলিলসহ ১৫ জন জেলেকে অপহরণ করে। এরপর জলদস্যুরা মুঠোফোনে রবিউলের মুক্তিপণ বাবদ তাঁর পরিবারের কাছে ৪০ হাজার টাকা দাবি করেছিল।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।