সুন্দরবনে অপহূত ২১ জেলে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে অপহরণের নয় দিন পর ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ড। মুক্তিপণের দাবিতে দুবলার চরসংলগ্ন ভেদাখালী খাল থেকে দুটি ট্রলারসহ গত ২৫ জুন ওই জেলেদের অপহরণ করে বনদস্যু নাছির বাহিনী।কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজা বলেন, অপহূতদের উদ্ধারে কোস্টগার্ডের সদস্যরা তিনটি জাহাজ নিয়ে অভিযান শুরু করেন। গতকাল সকালে ওই জেলেদের ছেড়ে দেয় কোণঠাসা বনদস্যুরা।