সুন্দরবনে অর্ধশতাধিক জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে এবার গামা বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক জেলেকে অপহরণ করেছে। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার জেলেপল্লি-সংলগ্ন পশুর নদের মোহনা থেকে গত শুক্রবার ভোরে বনদস্যুরা অস্ত্রের মুখে ওই জেলেদের অপহরণ করে। এই নিয়ে ৪৮ ঘণ্টায় অন্তত ৭০ জেলে বনদস্যুদের হাতে অপহূত হন। জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ড শুক্রবার সকাল থেকে ওই এলাকায় অভিযান চালাচ্ছে। তবে গতকাল শনিবার বিকেল রাত আটটা পর্যন্ত তারা কাউকে উদ্ধার করতে পারেনি। অপহূত জেলেদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিহির কুমার দে বলেন, বঙ্গোপসাগরসংলগ্ন পশুর নদের মোহনা এলাকায় ১৫-১৬টি ট্রলার থেকে ৫৫ জেলেকে শুক্রবার ভোর চারটার দিকে গামা বাহিনীর ২৫-৩০ জন সদস্য মুক্তিপণের দাবিতে অস্ত্রের মুখে তুলে নেয়।