সুন্দরবনে আগুন নিভেছে, তদন্ত কমিটি গঠন
সুন্দরবন পূর্ব বিভাগের গুলিশা-খালী ক্যাম্প-সংলগ্ন পঁয়-ষট্টিছিলায় ছড়িয়ে পড়া আগুন গতকাল সোমবার সকালে নিভেছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো গতকাল সকালে জানান, আগুন লাগার কারণ উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সুন্দরবন পূর্ব বিভাগের (সদর সার্কেল) সহকারী বন সংরক্ষক মো. গোলাম কুদ্দুস ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ এবং শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা আবদুল মালেক। এ কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহাবুদ্দিন আহমেদ গতকাল সকালে ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, আগুন পুরোপুরি নিভে গেছে, তবে বাড়তি সতর্কতা হিসেবে বনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি ছেটাচ্ছেন। সোমবার সারা দিন পানি ছেটানোর কাজ চলবে।চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প-সংলগ্ন পঁয়ষট্টিছিলা এলাকার বনে গত শনিবার আগুন লাগে।