সুন্দরবনে আবার আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্ভুক্ত ধানসাগর স্টেশনে আবার আগুন লেগেছে। তুলাতুলী এলাকায় গতকাল বুধবার বিকেলে আগুন লাগে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। ধানসাগর স্টেশনে এ নিয়ে গত এক মাসে চারবার আগুন লাগল। এর মধ্যে ২৭ মার্চ, ১৩ এপ্রিল ও ১৮ এপ্রিল নাংলি এলাকায় এবং গতকাল তুলাতুলী এলাকায় আগুন লাগে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রবল বাতাস ও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নেভাতে সমস্যা হয়। ধারণা করা হচ্ছে, বনের এক একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে।