সুন্দরবনে কীটনাশক ও মাছসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের খালে কীটনাশক ব্যবহার করে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে এনামুল শেখ (২০) নামের একজন মৎস্যজীবী গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উলুবুনিয়া খাল থেকে এনামুলকে একটি নৌকা, এক বোতল কীটনাশক ও কীটনাশক দিয়ে শিকার করা প্রায় তিন কেজি চিংড়িসহ আটক করা হয়। এই ঘটনায় বন আইনে মামলা হয়েছে।আটক এনামুল বাগেরহাটের মংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের আছর আলী শেখের ছেলে। তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।