সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ নিধন, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের সূর্যমুখী খাল ও মৃগমারী খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় শনিবার বিকেলে দুজন ও গতকাল রোববার সকালে দুই দুর্বৃত্তকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, চাঁদপাই রেঞ্জের নন্দবালা টহল ফাঁড়ির আওতাধীন সূর্যমুখী খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় গত শনিবার বিকেলে ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা দুই দুর্বৃত্তকে আটক করে। আটক ব্যক্তিরা হলো মংলার জয়মনি এলাকার জবেদ আলী শেখের ছেলে মিরাজ শেখ (৩২) ও ইরাজ শেখ (২৮)। গত রোববার সকাল সাতটায় একই রেঞ্জের মৃগমারী খাল থেকে আরও দুজনকে আটক করা হয়।