সুন্দরবনে কীটনাশক দিয়ে শিকার করা মাছসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় বনকর্মীরা গতকাল শুক্রবার সকালে তিনজনকে আটক করেছেন। তাদের কাছ থেকে কীটনাশক, শিকার করা মাছ ও একটি নৌকা জব্দ করা হয়েছে।একই দিন বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় দড়াটানা (ভৈরব) নদী থেকে নিষিদ্ধ বাইনগাছের প্রায় ১০০ ঘনফুট জ্বালানি কাঠসহ একটি নৌকা ও একটি ট্রলারসহ একজনকে আটক করা হয়েছে। উভয় ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, গতকাল ভোরে চাঁদপাই রেঞ্জের ঘাঘরামারী ক্যাম্প এলাকার খালেকের ভারানী (খাল) থেকে বনকর্মীরা মাছ শিকারি তিনজনকে হাতেনাতে আটক করেন।