সুন্দরবনে জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের গহিনে নদীতে মাছ ধরার সময় খোকন গাজী (২৫) নামে এক জেলে অপহৃত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে সুন্দরবনের কলাগাছিয়াসংলগ্ন ধানঘোরা এলাকায় এ ঘটনা ঘটে। খোকনের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে। তাঁর বাবার নাম মজিদ গাজী। খোকনের চাচাতো ভাই আজিজুল গাজী বলেন, মাছ ধরার সময় মজনু বাহিনীর পরিচয়ে বনদস্যুরা খোকনকে অপহরণ করে। অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, অপহরণের বিষয়ে কেউ অভিযোগ করেননি।