সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেছে কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শেলা নদীর বাদামতলা খাল এলাকায় টানা জাল দিয়ে মাছের পোনা আহরণের সময় গতকাল বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর (৪২) নামের এক জেলেকে কুমিরে নিয়ে গেছে।
বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকাল নয়টার দিকে শেলা নদীর বাদামতলা খালের মুখে টানা জাল দিয়ে মাছ ধরার সময় একটি কুমির জাহাঙ্গীরের (৪২) পা কামড়ে ধরে ডুব দিয়ে চলে যায়।
জাহাঙ্গীর মংলার বৈদ্যমারীর খাসাপাড়া গ্রামের আবুল হোসেন খোকার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।