সুন্দরবনে ঝুঁকিপূর্ণ নৌপথ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর ঝুঁকিপূর্ণ নৌপথ বন্ধের দাবি জানিয়েছে জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

গতকাল সোমবার রাজধানীর পল্টনে মুক্তিভবনে ‘বিপদে সুন্দরবন: সরেজমিন তদন্ত প্রতিবেদন উত্থাপন ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সুন্দরবনের জন্য ক্ষতিকর রামপাল ও ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ প্রকল্প, শিপইয়ার্ডসহ অন্যান্য প্রকল্প বাতিলেরও দাবি জানিয়েছে কমিটি। এ ছাড়া সুন্দরবনের ক্ষতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। দাবি আদায়ে ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সুন্দরবনে শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবি-পরবর্তী অবস্থা সরেজমিন দেখে এসে সংবাদ সম্মেলনে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জাতীয় কমিটির প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান ও প্রকৌশলী কল্লোল মোস্তফা।

টিআইবির বিবৃতি: সুন্দরবনের পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে এমন নৌপথগুলো দ্রুততম সময়ের মধ্যে বন্ধের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ দাবি জানান।

বিবৃতিতে ইফতেখারুজ্জামান বলেন, ‘সুন্দরবনের মধ্য দিয়ে নৌপথ যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তার প্রমাণ মিলেছে ফার্নেস তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায়।