সুন্দরবনে ট্রলারসহ তিন কাঠ পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনকর্মীদের হাতে তিন কাঠ পাচারকারী গ্রেপ্তার হয়েছেন। তাঁদের কাছ থেকে তিনটি কাটা সুন্দরীগাছ, ট্রলার, হরিণ শিকারের ফাঁদ ও গাছকাটার সরঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফোরকান খাঁ, রফিকুল খাঁ ও জাকির হাওলাদার। তাঁদের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার কাটাখালী গ্রামে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, শনিবার ভোরে আন্ধারমানিক ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা ওই তিনজনকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।