সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গতকাল সোমবার থেকে ‘সুন্দরবন-৩’ নামের যৌথ অভিযান শুরু হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন।কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোস্টগার্ডের নেতৃত্বে সোমবার সকাল থেকে পাঁচ দিনের এ বিশেষ অভিযান শুরু হয়েছে।এর আগে দস্যু দমনে চলতি বছরের জুলাই থেকে সুন্দরবনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুটি অভিযান চালানো হয়।সূত্র জানায়, সুন্দরবন পূর্ব বিভাগের আওতাধীন বন এলাকায় ছয়টি এবং সুন্দরবন পশ্চিম বন এলাকায় পাঁচটি দল অভিযান পরিচালনা করবে। র‌্যাব-৬-এর সহ-অধিনায়ক লে. কমান্ডার এম নূর ই আলম জানান, অভিযানে র‌্যাবের দুটি দল অংশ নিচ্ছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, বন ও জলদস্যুরা সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের ট্রলার, জাল, মাছসহ অন্যান্য মালামাল লুট করে। অনেক সময় জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে দস্যুরা। এ ছাড়া কোনো কোনো দস্যুদল চোরাকারবারি, বন্য প্রাণী হত্যা ও পাচারের সঙ্গেও জড়িত।