সুন্দরবনে দুই জেলে অপহূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের বনদস্যুরা শুক্রবার বিকেলে দুই জেলেকে অপহরণ করেছে। অপহূত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বড় ভেটখালী গ্রামের ফজর আলী ও মীরগাং গ্রামের কার্তিক মণ্ডল। সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙ্গা এলাকা থেকে ওই দুই জেলেকে ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। আগামী পাঁচ দিনের মধ্যে ওই টাকা না দিলে তাঁদের পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেওয়া হয়েছে। বনদস্যুদের হাত থেকে মুক্তিপণ দিয়ে ফিরে আসা দুই জেলে সুভাষ রপ্তান ও অসীম মণ্ডলের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। কৈখালী স্টেশন কর্মকর্তা এস এম জামান জানান, জেলেরা অনুমতি নিয়ে বনে গেছেন। কিন্তু অপহূত হওয়ার বিষয়ে তাঁদের কেউ কিছু জানায়নি।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, জেলে অপহূত হওয়ার বিষয়ে তাঁদের কেউ অবহিত করেনি।