সুন্দরবনে দুই দল বনদস্যুর বন্দুকযুদ্ধ, এক জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম সুন্দরবনে দুই দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধে এক জেলে নিহত ও একজন আহত হয়েছেন। গত শনিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদের হরিখালীর মুখে এ ঘটনা ঘটে।নিহত জেলের নাম ওমর আলী (৩৬)। তিনি জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের সাকাত সরদারের ছেলে। আহত জেলের নাম হারুন গাজী। তিনি একই গ্রামের মোছাম গাজীর ছেলে।আহত হারুন গাজী জানান, গত শুক্রবার কৈখালী স্টেশন থেকে পাস নিয়ে তিনি, নুরনগর গ্রামের আবু জার, ওমর আলীসহ ছয়জন সুন্দরবনে মাছ শিকারে যান। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের মালঞ্চ নদের হরিখালীর মুখে বনদস্যু আল-আমিন বাহিনীর সদস্যরা মঞ্জু বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় আল-আমিন বাহিনীর গুলিতে ওমর আলী নিহত হন। তিনি (হারুন) গুলিবিদ্ধ হন।