সুন্দরবনে দুই দল বনদস্যুর বন্দুকযুদ্ধ জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মুতির খাল এলাকায় গত সোমবার গুলিতে একজন জেলে নিহত হয়েছেন। সুন্দরবনের বনদস্যু ‘গামা বাহিনী’ ও ‘রাজা বাহিনী’র মধ্যে বন্দুকযুদ্ধের সময় ওই জেলে গুলিবিদ্ধ হন। বন বিভাগের কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।নিহত জেলের নাম বিশ্বনাথ সুতোর (৩৪)। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক সাহাবুদ্দিন আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সদ্য আত্মপ্রকাশ করা বনদস্যু ইদ্রিস রাজার বাহিনীর সঙ্গে গামা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এ সময় গোলাগুলির মাঝখানে পড়ে জেলে বিশ্বনাথ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি বন বিভাগের অনুমতি নিয়ে ওই এলাকায় মাছ ধরছিলেন। গতকাল মঙ্গলবার সকালে বনকর্মীদের সহযোগিতায় অন্য জেলেরা বিশ্বনাথের লাশ উদ্ধার করে তাঁর গ্রামে নিয়ে যান।