সুন্দরবনে নিষিদ্ধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অরণ্যে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় পাঁচ লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে সুন্দরবনের বয়ারশিং নদ থেকে দুই হাজার মিটার জাল জব্দ করা হয়। তবে এ সময় জেলেরা পালিয়ে যান। কোস্টগার্ড সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী স্টেশনের পেটি অফিসার শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে জব্দ করা দুই হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা