সুন্দরবনে পর্যটকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের শীত শেষে ফাল্গুনে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের ভিড় অনেক বেড়েছে। স্থানীয় লোকজনের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা পরিবার–পরিজন নিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছেন। ঘুরে বেড়াচ্ছেন সুন্দরবনের নদীতে। হরিণ ও বানরের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি আকর্ষণ করছে পর্যটকদের।
বনদস্যুদের তৎপরতার কারণে বন বিভাগ থেকে পর্যটকদের গভীর সুন্দরবনে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হিংস্র বন্য প্রাণীদের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশেষ বিশেষ স্থান ছাড়া সুন্দরবনে ঢুকতে নিষেধ করে দেওয়া হচ্ছে পর্যটকদের।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে দেখা গেছে, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ি, কলাগাছিয়া, দোবেকি ও পশুরতলা এলাকায় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। এসব এলাকা ঘুরে দেখা যায় নারী ও শিশুদের নিয়ে নানা বয়সী ভ্রমণপিপাসু মানুষজনের ব্যাপক আনাগোনা। বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সুন্দরবন ভ্রমণে পর্যটকদের আগ্রহের কোনো কমতি নেই।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার আমীর আলী বলেন, লোকালয়ের সবচেয়ে কাছের স্পট হচ্ছে কলাগাছি। এখানে ভিড় সবচেয়ে বেশি।