সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া পর্যটনকেন্দ্রে পর্যটকবাহী একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সুন্দরবন হলিডে ট্যুরসের আয়োজনে ২৬ জন পর্যটক নিয়ে এমভি পেলিক্যান-১ নামের লঞ্চটি খুলনা থেকে সুন্দরবনের হারবাড়িয়া পর্যটনকেন্দ্রে যায়।
ওই লঞ্চের মালিক মো. বাবু জানান, যাত্রীদের নামিয়ে লঞ্চটি তীরে ভেড়ানো ছিল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় লঞ্চে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। অন্য একটি লঞ্চ পাঠিয়ে পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে বলেও জানান তিনি।