সুন্দরবনে পুলিশ-বনদস্যু বন্দুকযুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মংলা উপজেলায় পূর্ব সুন্দরবনের ধানসিদ্ধির চরে গতকাল বৃহস্পতিবার বনদস্যু জুলফু বাহিনী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় চার বনদস্যুকে গ্রেপ্তার করেছে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে মংলা পুলিশের ৩০ সদস্যের একটি দল গতকাল বেলা একটার দিকে ওই এলাকায় অভিযান চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়।ওসি আরও জানান, অন্তত ১০ জন বনদস্যু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ চার বনদস্যুকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ সময় দুটি দেশি বন্দুক, দুটি শাটারগান, দস্যুদের ব্যবহূত তিনটি ট্রলার, ২০টি গুলি এবং ডাকাতির কাজে ব্যবহূত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।