সুন্দরবনে ফের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে গতকাল মঙ্গলবার আবারও আগুন লেগেছে সুন্দরবনে। এবারের ঘটনাস্থল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্পের অন্তর্গত নাপিতখালী এলাকা।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে গতকাল রাতে প্রথম আলোকে জানান, বিকেল পাঁচটার দিকে নাপিতখালী এলাকায় আগুন লাগার খবর পেয়ে তা নেভাতে নাংলিসহ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প থেকে বনকর্মীদের সেখানে নিয়োজিত করা হয়েছে। এবারের ঘটনাস্থলটি গত মঙ্গলবারের ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। তবে বনের কতটুকু স্থানে আগুন ছড়িয়েছে বা আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।