সুন্দরবনে বন বিভাগের কর্মীদের মারধর পাঁচ পুলিশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে টহলে নিয়োজিত বন বিভাগের তিনকর্মীকে কয়েকজন পুলিশ ও হরিণ শিকারিরা মারধর করেছে। পরে তারা শিকার করা হরিণ ও হরিণের মাংস নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাটেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুুল মজিদ রোববার রাতে পাঁচ পুলিশ সদস্য ও অজ্ঞাত চারজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, অভিযুক্ত ওই পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।