সুন্দরবনে বনদস্যু ও কোস্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধ অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে খুলনার কয়রা উপজেলার শিবসা গেওয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধের পর কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। কোস্টগার্ডের মংলা পশ্চিম অঞ্চলের কমান্ডার এম মাজেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ডের একটি দল শিবসা গেওয়াখালী এলাকায় অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা কোস্টগার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্টগার্ডের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পালিয়ে যায়। এরপর কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি শটগান, ছয়টি একনলা বন্দুক, রামদা, মুঠোফোনের পাঁচটি সেট ও ২০০ গুলি উদ্ধার করেন।