সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টাগার্ডের বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে কোস্টাগার্ডের সঙ্গে বনদস্যু সাজু ওরফে সাইজাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম বন বিভাগের কয়রার বাটুলিয়া নদীর হাতভাঙ্গা ভারানীর খাল এলাকায় এ ঘটনা ঘটে।ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি নাইনএমএম পিস্তল, একটি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার করে কোস্টগার্ড। এ ছাড়া বনদস্যুদের একটি আস্তানা (টংঘর) আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. শরিফুল হক জানান, দস্যু সাজু ওরফে সাইজাবাহিনী বাটুলিয়া নদীসংলগ্ন এলাকায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। খবর পেয়ে কোস্টাগার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালালে দস্যুদের সঙ্গে তাঁদের বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে দস্যুরা বনের মধ্যে পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।