সুন্দরবনে বনরক্ষীদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের পানিরঘাটে বৃহস্পতিবার সন্ধ্যায় বনদস্যু সুমন বাহিনীর সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি হয়েছে। পরে দস্যুরা পিছু হটলে সেখান থেকে ডাকাতদের ব্যবহূত পাঁচ রাউন্ড বন্দুকের গুলির খোসাসহ কিছু হাঁড়িপাতিল ও একটি নৌকা উদ্ধার করা হয়।শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বনরক্ষীদের একটি দল পানিরঘাট এলাকায় অভিযান চালায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আধঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে বনরক্ষীরা কমপক্ষে ৩৫ রাউন্ড এবং দস্যুদল আট-দশ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের মধ্যে পালিয়ে যায়।