সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে দুই পক্ষের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। স্থানীয় জেলেদের ভাষ্য, নিহত ব্যক্তিরা বনদস্যু। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় তারা নিহত হয়। বন বিভাগ বলছে, এ বিষয়ে তারা কিছু জানে না।সুন্দরবন থেকে মাছ ধরে ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের কালিপদ হালদার, মীরগাং গ্রামের গফুর গাজী, ছোটভেটখালী গ্রামের রেজাউল ও কামরুল ইসলামের ভাষ্যমতে, গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ সংলগ্ন শাঁখবাড়িয়া সিংহেরটেক এলাকায় ভারতীয় বনদস্যু বাকিবিল্লাহ বাহিনীর সঙ্গে বাংলাদেশি মাসুম বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়। তা প্রায় এক ঘণ্টা ধরে চলে।গত মঙ্গলবার সকালে মাসুম বাহিনীর দ্বিতীয় প্রধান মোক্তারুল ইসলামসহ অজ্ঞাত আরেকজনের মৃতদেহ শাঁখবাড়িয়া খালের মধ্যে পড়ে থাকতে দেখেন তাঁরা। নিহত মোক্তারুলের বাড়ি খুলনা জেলায় বলে জানান জেলেরা।জানতে চাইলে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. তৌফিকুল ইসলাম বলেন, বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের কোনো খবর তাঁর কাছে নেই। এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে দেখবেন।