সুন্দরবনে বাঘ কমায় উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বাঘ শিকারিদের বিরুদ্ধে পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।
হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম, নবী নেওয়াজ, ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী, ইয়াসিন আলী ও মেরিনা রহমান অংশ নেন।