সুন্দরবনে বাঘ পর্যালোচনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ক্যামেরা ফাঁদ (ক্যামেরা ট্র্যাপিং) স্থাপন করে বাঘের সংখ্যা এবং গতিবিধি পর্যালোচনার জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বন বিভাগের বাঘ মনিটরিং প্রকল্পের আয়োজনে সুন্দরবনের দোবেকি বন টহল ফাঁড়িতে কার্যক্রমটি শুরু হয়। বন বিভাগের সঙ্গে এ কাজে কারিগরি সহায়তা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা স্পিচ সোনিয়াম ইনস্টিটিউট। প্রকল্পটি আগামী চার মাস চলবে।