সুন্দরবনে বাঘের আক্রমণে এক নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে নাছিমা খাতুন (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি নদীর হোড়খালিতে এ ঘটনা ঘটে। নাসিমা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের খলিল গাজীর স্ত্রী।জানা যায়, গতকাল নাছিমা কাঁকড়া ধরতে নৌকা নিয়ে নদীর কিনারে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি বাঘ তাঁর ওপর আক্রমণ চালিয়ে ধরে নিয়ে যায়। এ সময় বাঁধ মেরামতের কাজে কর্মরত কয়েকজন শ্রমিক বাঘটিকে ধাওয়া করে। এতে বাঘটি তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ততক্ষণে নাছিমা মারা গেছেন।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।