সুন্দরবনে বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের ঘাঘরামারী খালসংলগ্ন বনে গত বুধবার সন্ধ্যার দিকে বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. ওমর ফারুক (৪৫)।বনকর্মীরা ফারুকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছেন। তাঁর বাড়ি শেরপুরের দাড়িয়াছেড়া গ্রামে। তিনি খুলনার দাকোপ উপজেলার ঘাঘরামারী খালসংলগ্ন ভোজনখালী গ্রামে একা বসবাস করতেন। তিনি তান্ত্রিক ছিলেন এবং ‘বনবিবি’র সাধনা করতেন বলে জানা যায়।গ্রামবাসীর বরাত দিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, ফারুক বুধবার সন্ধ্যায় তন্ত্রসাধনার উদ্দেশ্যে ঘাঘরামারী খাল পার হয়ে অবৈধভাবে সুন্দরবনে ঢোকেন এবং ধ্যানে বসেন। একপর্যায়ে একটি বাঘ তাঁর ওপর হামলে পড়ে। এ সময় ফারুকের চিৎকার শুনে গ্রামবাসী ও বনকর্মীরা তাঁকে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু উদ্ধারের আগেই তাঁর মৃত্যু হয়।