সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ গেল জেলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনসংলগ্ন খালের পাড়ে গতকাল শনিবার সকালে বাঘের আক্রমণে আজিবার দফাদার নামের এক জেলের মৃত্যু হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের উলুখালী এলাকায় এ ঘটনা ঘটে। আজিবারের বাড়ি শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে। ঘটনার প্রত্যক্ষদর্শী একই গ্রামের মো. ওহিদুজ্জামান, আনোয়ার হোসেন ও আঙ্গুর হোসেন প্রথম আলোকে বলেন, সকালে আজিবারসহ তাঁরা পাঁচজন সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢোকেন। স্টেশনের উলুখালী খালে মাছ ধরার পর সকাল নয়টার দিকে আজিবার (৪৫) খালের পাড়ে জাল পরিষ্কার করছিলেন।