সুন্দরবনে বাঘের আক্রমণে বনজীবীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে গতকাল সোমবার বাঘের আক্রমণে এক বনজীবীর মৃত্যু হয়েছে। তাঁর নাম নজরুল শেখ (৩৮)। তিনি খুলনার কয়রা উপজেলার আংটিহারা গ্রামের বাসিন্দা।বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কয়রা উপজেলার খাসিটানা টহল ফাঁড়ি এলাকার একটি খালে নজরুল কাঁকড়া ধরছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে একটি বাঘ তাঁকে আক্রমণ করে এবং টেনে বনের মধ্যে নিয়ে যায়। আশপাশের লোকজন তাঁর চিৎকার শুনে বনরক্ষীদের খবর দেন। বনরক্ষী ও কর্মকর্তারা বেলা ১১টার দিকে এসে বনের মধ্য থেকে নজরুলের মরদেহ উদ্ধার করেন।সুন্দরবন পশ্চিম বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা কনক কান্তি মণ্ডল বলেন, ‘খবর পেয়ে আমরা অস্ত্রসহ বনের মধ্যে গিয়ে নজরুলের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছি।’