সুন্দরবনে বাঘের আক্রমণে বাবার মৃৃত্যু, ছেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকায় গত বৃহস্পতিবার বাঘের আক্রমণে এক কাঁকড়া আহরণকারী মারা গেছেন এবং তাঁর ছেলে আহত হয়েছেন। মারা যাওয়া কাঁকড়া আহরণকারীর নাম অমূল্য সরকার (৫৫)। তাঁর বাড়ি বাগেরহাটের মংলার কানাইনগরের সাইক্লোন শেল্টার এলাকায়। ছেলের নাম অপূর্ব সরকার (৩০)।পূর্ব সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আ. রব জানান, বৃহস্পতিবার দুপুরে অমূল্য সরকার ও অপূর্ব সরকার কাঁকড়া আহরণ করতে বনের ভেতর ঢোকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে একটি বাঘ অতর্কিতে অমূল্য সরকারের ওপর হামলা চালায়। এ সময় অপূর্ব বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বাঘটি তাঁর ওপরও হামলা চালায়।