সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টিতে এ ঘটনা ঘটে।নিহত মৌয়ালের নাম আলম গাজী (৫৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের আবদুল লতিফ গাজীর ছেলে।গতকাল সোমবার চকবারা গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনরক্ষক তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।